মরদেহ নিয়ে বাড়ি ফেরার অপেক্ষা, ঢামেকে অ্যাম্বুলেন্সের জন্য হাহাকার
এমনই এক হৃদয়বিদারক দৃশ্যের মুখোমুখি হন আব্দুর রহমান। অন্তঃসত্ত্বা এক আত্মীয়কে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন তিনি। চিকিৎসক ওই রোগীকে মৃত ঘোষণা করার পরই বিপাকে পড়েন আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যরা। মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় তাদের।
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ২১:২০